380657334_701592912007530_3062284660144612705_n

ভূমিকম্পে করণীয়

বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। আবহাওয়াবিদগণ বলেন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুবই জটিল বিষয়। কোনো নির্দিষ্ট ভূমিকম্পকে সরাসরি নির্ণয় করা যায় না। ভূমিকম্প বিষয়ক দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকাটা অত্যন্ত জরুরি সাথে সাথে ব্যক্তিপর্যায়েও ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞগণের মতে ভুমিকম্পের করণীয়গুলো নিম্নরুপ:

 ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না
 ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন
 রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন
 বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন
 শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।
 ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।